প্রকাশিত: ০৪/০৫/২০১৮ ৯:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৯ এএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীকে ইয়াবা সহ আটক করেছে পুলিশ। আটক দুই ছাত্রলীগ কর্মী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটহাজারি ১১ মাইল এলাকা থেকে তাদের আট করা হয়। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নাছির উদ্দিন মিশু ও নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নাজমুল হোসেন নকীব। বর্তমানে তারা হাটহাজারী মডেল থানা হাজতে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহির উদ্দিন বলেন, ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কী পরিমাণ ইয়াবা পাওয়া গেছে তা এখনো বলা যাচ্ছে না। তবে এখানে একজনের নামে আগের মামলাও আছে।

বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer