ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ১০:২০ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী কন্যা সন্তান প্রসব করেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে এ কন্যা সন্তানের জন্ম হয়।

১০ মাস আগে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। ধর্ষণ মামলায় প্রতিবেশী জাহিদুল খাঁ (৫০) বর্তমানে কারাগারে রয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের চিকিৎসক নারগিস তানজিমা ফেরদৌস জানান, স্কুল ছাত্রী অপ্রাপ্তবয়স্ক। তাই মা ও নবজাতককে নিয়ে দুশ্চিন্তা ছিল। অবশেষে সফল অস্ত্রোপচার হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে।

ওই স্কুল ছাত্রীর নানী জানান, ‘আমি গরিব মানুষ। অন্যের বাড়িতে কাজ করে কষ্টে সংসার চালাই। আমাদের কষ্টের কথা ভেবে প্রয়াত স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ১৫দিন আগে ২০ হাজার টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়েই ওর সেবা করেছি। এখন কি করব ভেবে পাচ্ছি না। নবজাতককে যদি কেউ দত্তক নেয় তাহলে কিছুটা হলেও স্বস্তি পেতাম।’

উল্লেখ্য, সংসারে পারিবারিক কলহের কারণে শিশুটির মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। পরে তার বাবা ও মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শিশুটি তার নানীর কাছে থাকত। জাহিদুল খাঁ মাঝে-মধ্যে স্কুল ছাত্রীকে ভ্যানে করে স্কুলে নিয়ে যেত। ১০ মাস আগে সে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত ১৮ জুন শিশুটির নানী বাদী হয়ে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা করেন। গত ২৬ আগস্ট সকালে র‌্যাব-৫ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে। সুত্র: সমকাল

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...