উখিয়ায় উচ্ছৃঙ্খল গান-বাজনার প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭
কক্সবাজারের উখিয়ায় বিয়ে বাড়িতে উচ্ছৃঙ্খল গান-বাজনা বন্ধ করতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ...

চট্টগ্রাম জেলার দোহাজারী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি হলেন উখিয়া উপজেলার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৮, ব্লক-H-57/A এর বাসিন্দা জাহিদ হোসাইন (২২)।
প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার ( ১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে জীবিকার উদ্দেশ্যে জাহিদ হোসাইন ক্যাম্পের বাইরে দোহাজারী এলাকায় কাজ করতে যান। সেখানে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর একই দিন বেলা সাড়ে ৩টার দিকে তাকে অ্যাম্বুলেন্সযোগে ক্যাম্প-১৮ এলাকায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।
পাঠকের মতামত