প্রকাশিত: ০৩/০৪/২০২০ ৯:৩২ পিএম

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী একজন পুরুষ। তার বয়স ৬২ বছর। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের দামপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।

আজ চট্টগ্রামে ৩৩ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছিলো সেখানেই এই একজনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এখন পর্যন্ত চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ জনের।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer