ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ৬:০৪ পিএম

চট্টগ্রামে জামায়াতের কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর নগরের চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা দুইটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় জামায়াত। তবে অনুমতি না পাওয়ায় তারা নগরের আগ্রাবাদ এলাকার আকতারুজ্জামান শপিং সেন্টারের সামনে ঝটিকা মিছিল বের করে এবং একটি পুলিশ ভ্যান ভাঙচুর করে। এ সময় ডাবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মুকুর চাকমা গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

জামায়াতের চট্টগ্রাম নগর শাখার নায়েবে আমির আজম ওবায়েদ্দুল্লাহ বলেন, শান্তিপূর্ণভাবেই আমাদের কর্মসূচি পালিত হয়েছে। আটকরা আমাদের নেতা-কর্মী নন।

ডবলমুরিং থানার ওসি মো. সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, জামায়াত-শিবিরের একদল নেতা-কর্মী শপিং আকতারুজ্জামান শপিং সেন্টারের সামনে জড়ো হয় মিছিল বের করে। এ সময় তারা একটি পুলিশের ভ্যান ভাঙচুরের পর পালিয়ে যাওয়ায় চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে ১০ জনকে আটক করে

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...