প্রকাশিত: ২৩/০৭/২০১৭ ২:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯১ জন। বিজ্ঞানে বিভাগে পাসের হার ৭৭.৩৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৫.৩৬ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৪৭.৪৯ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (http://bise-ctg.portal.gov.bd/) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এ ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

তিনি জানান, ‘এইচএসসির ফলাফল রোববার (২৩ জুলাই) সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে। দুপুর দেড়টা থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। টেলিটক মোবাইল কোম্পানির মাধ্যমে ফলাফল প্রকাশের পরদিন (২৪ জুলাই) থেকে ৩০ জুলাই পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবছর ২৩৮টি কলেজের ৮৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪১ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪১ হাজার ২৬১ জন ছাত্রী।

বিজ্ঞান বিভাগ থেকে এবছর অংশ নিয়েছে ১৭ হাজার ৩০৮ জন (ছাত্র ১০ হাজার ১৩৪ ও ছাত্রী ৭ হাজার ১৭৪ জন)। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ২৮৭ জন (ছাত্র ১৮ হাজার ৯৮৮ ও ছাত্রী ১৫ হাজার ২৯৯ জন)। মানবিক বিভাগ থেকে এবছর ৩১ হাজার ৫৯৫ জন (ছাত্র ১২ হাজার ৮১০ ও ছাত্রী ১৮ হাজার ৭৮৫ জন) অংশ নেয়।

চট্টগ্রাম মহানগরীসহ কক্সবাজার ও তিন পাবর্ত্য জেলার ৯৮ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে মহানগরীসহ চট্টগ্রাম জেলায় এবার ৬১টি কেন্দ্রে ৬১ হাজার ৪৪২ জন, কক্সবাজার জেলার ১৪টি কেন্দ্রে ৮ হাজার ৯৯৯ জন, রাঙামাটি জেলার ১০টি কেন্দ্রে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়ি জেলার ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৬৬ জন এবং বান্দরবান জেলার ৪টি কেন্দ্রে ১ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer