উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ৯:৩৮ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দেদারছে চলাচল করছে শত শত অবৈধ যানবাহন। যার প্রমাণ মিলেছে বিআরটিএর ভ্রাম্যমান আদালতের অভিযানেও।

সোমবার (২৪ জুন) সকাল থেকে অভিযানে অবৈধ ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা ও ৭টি গাড়িকে ডাম্পিং করেছে বিআরটিএ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। অভিযানে অংশ নেন- বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনাসহ নানা অপরাধে ১৮টি গাড়িকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট) দীর্ঘদিন হালনাগাদ না থাকায় একটি বাস, একটি অ্যাম্বুলেন্স এবং রেজিস্ট্রেশনবিহীন পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিং করা হয়েছে।

সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচল করছে শত শত অবৈধ যানবাহন। এরমধ্যে বিলাসবহুল বাস ও ভারী ট্রাকও রয়েছে। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...