ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৭/২০২৪ ১০:৩৬ এএম

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন পটিয়া পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সহ সভাপতি মো. আইয়ুব বাবুল।

গত মঙ্গলবার রেল মন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে তিনি, চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে লোকাল ট্রেন চালু, পটিয়া ডেমু ট্রেন, দোহাজারী ডেমু ট্রেন চালুকরণসহ ঢাকা–কক্সবাজার ও কক্সবাজার–ঢাকাগামী দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির জন্য এ দাবি জানান।

স্মারকলিপি প্রদানের পর রেলমন্ত্রী ঈদ উপলক্ষে চট্টগ্রাম–কক্সবাজার স্পেশাল ট্রেন স্থায়ীকরণের আশ্বাস প্রদান করেন এবং অন্যান্য দাবিগুলো বিবেচনা করে পটিয়া রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিগুলো বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।

মেয়র আইয়ুব বাবুল বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের গৌরবময় অর্জনে পটিয়ার ব্যাপক অবদান রয়েছে। এখানকার প্রচুর মানুষ প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন। যার কারণে হাজারো মানুষকে প্রতিদিন পরিবহন সংকটে দুর্ভোগ পোহাতে হয়। দূরপাল্লার ট্রেনসহ বিভিন্ন ট্রেনগুলো নিয়মিত পটিয়া রেল স্টেশনে যাত্রা বিরতি করলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। তিনি চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি জানান । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগের অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য তছলিম উদ্দিন রানা, দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম, পটিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আবদুল জলিল প্রমুখ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer