প্রকাশিত: ১৩/১১/২০২১ ৬:২৫ পিএম

ভোর সকালে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। শনিবার (১৩ নভেম্বর) ভোর ৬টায় উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গণি জানান, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকাধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে দেন।

ভোরে ঘুম থেকে জাগানোয় রেগে যান ছেলে শহীদ। পরে তর্কাতর্কিতে জড়িয়ে যান বাবা- ছেলে। একপর্যায়ে ছেলে শহীদ বয়োবৃদ্ধ বাবা রুহুল কাদেরকে (৫৫) লাঠির আঘাতে মাঠিতে ফেলে দেন। খবর পেয়ে প্রতিবেশিরা এসে রুহুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ওসি জানান, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, নিহত রুহুল কাদের সাবেক ইউপি মেম্বার মরহুম হাজী জামালের ছেলে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...