প্রকাশিত: ১২/০২/২০২২ ১০:০৭ এএম

কক্সবাজারের চকরিয়ার ট্রাকচাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় ট্রাকটির চালককে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ট্রাকচালককে আটকের কথা জানানো হয়।

র‌্যাব জানায়, ট্রাকচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আজ শনিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
গত মঙ্গলবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সদ্যপ্রয়াত সুরেশ চন্দ্রের শ্রাদ্ধকর্ম সম্পন্নকালে ট্রাকচাপায় পাঁচ ছেলে ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন সুরেশ চন্দ্রের আরও দুই ছেলে ও এক মেয়ে। আহতদের মধ্যে রক্তিম শীল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন। নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার একটি পা কেটে ফেলা হয়েছে।

দুর্ঘটনার সময় নিহতদের ছোট বোন সাংবাদিক খগেশ চন্দ্রের স্ত্রী মুন্নি শীল ভাগ্যক্রমে বেঁচে যান। তিনি দাবি করেন, ট্রাক চাপা দেওয়ার পর পুনরায় এসে চাপা না দিলে তাদের পরিবারে এমন ভয়াবহ বিপর্যয় ঘটতো না।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...