প্রকাশিত: ১৩/০৭/২০১৯ ৯:০১ পিএম

এম.মনছুর আলম, চকরিয়াঃ
চকরিয়ায় উপকূলীয় বদরখালীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে। শনিবার (১৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার উপকূলীয় বদরখালী বাজার এলাকায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান নেতৃত্বে এ অভিযান চালানো হয। মোবাইল জানাগেছে, বদরখালী বাজার এলাকায় যাতায়তের রাস্তায় দোকান ব্যবসায়ীরা যত্রতত্র বিভিন্ন মালামাল বাহিরে রেখে যাতায়তে পথচারী লোকজনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজর আসলে শনিবার বিকালে আকস্মিক বদরখালী বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান অভিযান চালায়। অভিযানে বদরখালী বাজারের সততা ক্রোকারিজ ও দিলুয়ারা ক্রোকারিজ তাদের দোকানের বিভিন্ন মালামাল চলাচলরত রাস্তায় রাখার দায়ে ৫ হাজার টাকা করে দু’দোকান ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বদরখালী বাজার এলাকায় যত্রতত্রে বিভিন্ন দোকানে লাইন্সেস বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। ওই ব্যবসায়ীদের আগামী ৩ দিনের মধ্যে জ্বালানি দপ্তর থেকে তাদের লাইন্সেস নেওয়ার জন্য নির্দেশ প্রদান কর হয়েছে। অন্যতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য ভূমি অফিসের কর্মকর্তা হেলাল উদ্দিনকে নির্দেশ দেয়া হয়েছে, তিনি দ্রুত উচ্ছেদ বিষয়ে পদক্ষেপ নেবেন। এদিকে বদরখালী বাজারকে যানযট মুক্ত করার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানকে স্থানীয় ব্যবসায়ীসহ পথচারীরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...