প্রকাশিত: ২৫/০৮/২০১৯ ৯:৪১ এএম

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে একপাল ক্ষুধার্ত বন্যহাতি।

চকরিয়া ও লামার সীমান্তবর্তী পাহাড়ি এলাকার খাবারের তীব্র সংকটে পড়ে বন্যহাতির এ পাল শনিবার ভোরে পার্কের পূর্ব সীমান্তে জেব্রা বেষ্টনীর কিছু স্থাপনা ভেঙে ঢুকে পড়ে। বর্তমানে এসব হাতি পার্কের বন্যহাতির অভয়ারণ্যে অবস্থান করছে এবং খাবার খাচ্ছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, এ অবস্থায় পার্কের পূর্ব সীমান্ত এলাকার সাত কিলোমিটার তথা অংসারঝিরি ও মালুম্যায় দর্শনার্থী প্রবেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় যাতে ভুল করে কোনো দর্শনার্থী প্রবেশ করতে না পারেন সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে যারা ইচ্ছুক তারা পার্কের নিজস্ব বাসে ওই এলাকা ভ্রমণ করছেন। তাদের সঙ্গে থাকছেন পার্কের সংশ্নিষ্ট কর্মচারীরা।
এ প্রসঙ্গে পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে এসব ক্ষুধার্ত বন্যহাতি পার্কের প্রশিক্ষিত হাতির অভয়ারণ্যে অবস্থান করছে। সেখানে ওরা যথেষ্ট খাবারও খাচ্ছে। এসব বন্যহাতির গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে তারা পুরো পার্কে ছড়িয়ে পড়তে না পারে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...