ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৩ ৪:২৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় গুরুতর আহত রাকিবের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা। এরপর পরিবহন শ্রমিক প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে উপজেলা প্রশাসন।

দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে কলেজ গেট এলাকায় মারসা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাইক আরোহী রাকিব। তাকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ও পরে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাকিব উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুচর গ্রামের মো. মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

তার মৃত্যুর খবরে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ডুলাহাজারা কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা রাকিবের মৃত্যুর ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, কলেজ গেট সড়কে গতিরোধক তৈরিসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও থানার ওসি ঘটনাস্থলে যান। তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে পরিবহন শ্রমিকদের প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে বসেন ইউএনও।

ইউএনও জেপি দেওয়ান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শিক্ষার্থী নিহতের ঘটনাটি খুবই বেদনাদায়ক। দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীদের কলেজে ফিরিয়েছি। কলেজে উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেছি। আশা করছি তাদের দাবি বাস্তবায়ন হবে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...