উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২২ ৯:০৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অবিস্ফোরিত মর্টারশেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হতে পারে।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে সেনাবাহিনীর একটি টিম। এর আগে, বৃহস্পতিবার (১০ নভেম্বর) চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রংমহল এলাকার মো. আজিম উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক খননের সময় মর্টারশেলটি পাওয়া যায়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ‘আজিম উদ্দিন সেপটিক ট্যাংক খনন করতে গিয়ে মাটির নিচে লম্বা আকৃতির একটি লোহার বস্তু সদৃশ দেখতে পান। বিষয়টি আমাকে জানালে চকরিয়া থানার ওসিকে অবহিত করি। পরে তারা এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এটি একটি অবিস্ফোরিত মর্টারশেল। উদ্ধারের পর এটি নিরাপদ জায়গায় স্থানান্তর করি। রামু ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হলে একটি টিম এসে মর্টারশেলটির বিস্ফোরণ ঘটায়।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...