প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ২:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
দুইদিনের সরকারি সফরে অস্ট্রিয়ায় অবস্থান করলেও ঘূর্ণিঝড় ‘মোরা’র বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...