প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ১:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২১ পিএম

রিয়াজুল হাসান খোকন,শামলাপুর::
আজ ৩০মে রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রাকৃতিক ঘূর্ণিঝড় (মোরার) তীব্র আঘাতে লন্ডবন্ড হয়েছে টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার বিভিন্ন ঘরবাড়ি ও বিভিন্ন বাগানের গাছপালা। বিশেষ করে বর্তমানে বাহারছড়ায় চলছে সুপারি ধরার মৌসুম, তাই ঘূর্ণিঝড় মোরার আঘাতে বেশী ভাগ ক্ষতি হয়েছে সুপারি বাগানের। অনেক খানে দেখা যায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে সুপারি ভর্তি অনেক বড় বড় সুপারি গাছ ভেঙ্গে চুরমার হয়েছে যাই, তাই সুপারি বাগানের মালিকদের মতে পুরো বাহারছড়ায় যে সুপারি গাছ গুলো মোরার আঘাতে ভেঙ্গে গেছে তাতে কয়ক্ষতির পরিমান প্রায় তিন কোটি টাকার কম হবেনা। অন্য দিকে ১০ নাম্বার মহা বিপদ সংকেত এই মোরার তীব্র আঘাতে লন্ডবন্ড হয়েছে অনেক কড় বাঁশের তৈরি ঘরবাড়ি, ও মালিকানাধীন বিভিন্ন মেহগনী বাগান, কলা বাগান, আকাশমনি বাগান, লেবু ও আম বাগানের, আর লন্ডবন্ড হয়েছে বিভিন্ন ক্ষেত। তবে এই রির্পোট লেখা পর্যন্ত বাহারছড়ায় মোরার আঘাতে কেউ আহত বা নিহত হননি বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যায়। এদিকে ঘূর্ণিঝড় মোরার আঘাত শুরু হওয়ার আগে ২৯ মে রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে সর্বসাধারণকে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, এবং তার পরিপেক্ষিতেপরিপেক্ষিতে শামলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া সর্ব সাধারণের জন্য রাতে চেহেরি খাওয়ার ব্যবস্থা করা হয়। সব কিছু মিলিয়ে টেকনাফ বাহারছড়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে গাছপালা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer