নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৮/০৭/২০২৪ ৯:৩৮ এএম , আপডেট: ১৮/০৭/২০২৪ ৯:৪০ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে জায়গা-জমি বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে রতন বড়ুয়া (৩৫)নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

১৭ জুলাই(বুধবার)দিবাগত রাত ১০ টার দিকে ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রতন বড়ুয়া ওই এলাকার অরিন্দ বড়ুয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের দায়িত্বশীল নেতা বলে জানা গেছে। আর ঘাতক সাজু বড়ুয়া একই পাড়ার বাসিন্দা অন্তুফ্র বড়ুয়ার ছেলে।তারা সম্পর্কে চাচা-ভাতিজা।নিহতের পরিবারের দাবী পুর্বের জায়গা-জমি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জেরে বুধবার রাত ১০ টারদিকে রতন বড়ুয়া বাড়ি ফেরার পথে পুর্ব থেকেই উৎপেতে থাকা সাজু বড়ুয়া ও তার বাবা অন্তুফ্র বড়ুয়া মিলে রতন বড়ুয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

স্থানীয় লোকজন শোরচিৎকার শুনে এগিয়ে গেলে হত্যাকারীরা পালিয়ে যায় বলে জানান প্রত্যেক্ষদর্শীরা।

পরে রতন বড়ুয়াকে মাটিতে পড়াবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ টু উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায় এবং কুতুপালং এমএসএফ হাস্পাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...