প্রকাশিত: ০৬/০৩/২০২২ ৬:৪৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে আগুনে পুড়ে ছাঁই হয়েছে এক বসতবাড়ি।
এতে অন্তত ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন,৬ মার্চ বিকেল ৪ টা ২০ মিনিটের সময় তুমব্রুর ফকিরা ঘোনা এলাকার নজির আহমদের পুত্র নুর হোছনের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।টিনের চাঁলা বসতবাড়িতে আকস্মিক আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায়।বিদ্যুতের শর্টসার্কিট থেকে ধরে যাওয়া আগুন মুহূর্তেই বাড়ির চতুরদিকে ঘিরে ফেলে।আগুন নিয়ন্ত্রণে লোকজন চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি।উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে,তারা পৌঁছানোর আগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়।
এতে বাড়িতে রক্ষিত নগদ টাকা,মুল্যবান মালামাল সহ আনুমানিক ৬-৭ লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে জানান,ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নুর হোছন।

স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান,নুর হোছনের বাড়িতে আগুন লেগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত পরিবার একেবারে নিঃশ্ব হয়ে গেছে।তারা এখন খোলা আকাশের নিচে।

ঘুমধুম ইউপি’র চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন,বাড়ির সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে জরুরী সহায়তা পৌছানো হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...