প্রকাশিত: ১৩/১০/২০২১ ১০:৪৩ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রোজিনা আক্তার(১৭) নামের এক মাদক কারবারি নারী গ্রেফতার হয়েছে।সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের আবদুল মতলবের মেয়ে।

১৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন।অভিযানে আরো ছিলেন এসআই মোঃ আল আমিন সহ সঙ্গীয় ফোর্স।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer