উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০১/২০২৪ ৭:১৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ও তুমব্রু এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গ্রুপের সঙ্গে সেদেশের সেনাবাহিনীর চলমান যুদ্ধের কারণে এপারের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিয়ানমারের চলমান এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। ফলে বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের সীমান্ত এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে।

থেমে থেমে আবার কখনো এক নাগাড়ে সীমান্তের ওপারে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে গোলাগুলির বিকট শব্দ।
তুমব্রু এলাকার শূন্য রেখার পার্শ্ববর্তী বাইশফাঁড়ি, চাকমাপাড়া, উত্তর পাড়াসহ কয়েকটি পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।

এদিকে সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। প্রথমে জেলা প্রশাসক তমব্রু এলাকায় নির্মাণাধীন শরণার্থী ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন।

পরে তিনি ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শেষে সীমান্ত এলাকা পরিদর্শন করে ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি সার্বিক পরিস্থিতি প্রশাসনের নজরে রয়েছে নিশ্চিত করে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।
জেলা প্রশাসক বলেন, সার্বিক বিষয় প্রশাসন মনিটরিং করছে। মিয়ানমারের এই সময়ের ঘটনায় এপারে আতঙ্ক থাকলেও সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় পুলিশ সুপার সৈকত শাহীন, সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...