প্রকাশিত: ১৮/০৪/২০১৭ ৯:৩২ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনকে আরও গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে উপজেলা ছাত্রদল গত মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল বেলায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেন। উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু কাইছারের স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা উপজেলা শাখার এক জরুরী সভায় সম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক ঘুমধুম ইউনিয়ন শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনকে আরও গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বিলুপ্ত করা হয়েছে। আর এদিকে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নুরুল আবছার সোহেল জানান, বর্তমান উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাত্রত্ব না থাকায় এবং বিবাহিত হয়ে যাওয়ায়, দলের সিদ্ধান্ত মোতাবেক উপজেলার ইউনিয়ন কমিটি গুলো ক্রমন্বয়ে বিলুপ্ত করা হচ্ছে। আর গঠনতন্ত্র মোতাবেক তারিখ নির্ধারণ করে কাউন্সিলারদের রায়ের মাধ্যমে অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, বিলুপ্ত করা ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ১ বছর মেয়াদে গঠন করা হয়েছিল ২০১৫ সালে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer