প্রকাশিত: ২৮/০৭/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কিছু হোটেল-মোটেল, গেস্টহাউজ ও কটেজ থেকে সমুদ্রসৈকতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। রাতের অন্ধকারে গোপনে এ বর্জ্য ফেলে সৈকতের পানি দূষিত করা হচ্ছে। এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত বুধবার সন্ধ্যায় কক্সবাজার সৈকতের একটি তারকা হোটেলের সম্মেলনকক্ষে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে হোটেল, গেস্টহাউজ ও কটেজ মালিক ও পরিচালনাকারীদের সঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) মতবিনিময় সভায় কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ এসব কথা বলেন।
কউক চেয়ারম্যান বলেন, সমুদ্রসৈকতে বর্জ্য ফেলার বিষয়ে তাঁকে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন কউকের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আনোয়ারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম, কউকের উপনগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন, শরণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফরিদুল ইসলাম, কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র সাখাওয়াত হোসেন, কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ, হোটেল মালিক শফিকুর রহমান, পর্যটন মোটেল শৈবালের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া প্রমুখ।
সভায় সাখাওয়াত হোসেন বলেন, যাঁরা হোটেলের বর্জ্য সাগরে ফেলছেন, তাঁদের শায়েস্তা করতে হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer