প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ১০:০৭ পিএম

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি নূরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য। স্বাধীন দেশে সাংবাদিকতা করতে গিয়ে একজন পেশাদার সাংবাদিকের এমন নির্মম পরিণতি কোনোভাবে মেনে নেয়া যায় না। এই হত্যাকান্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরণের হুমকি। অপরাধীরা এভাবে হত্যা ও হামলা করে সাংবাদিকদের কলমকে রুদ্ধ করতে চেষ্টা করে। কিন্তু সাংবাদিক সমাজ এমন ঘটনা মেনে নেবে না। আমরা এই জঘন্য হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান, সব হত্যাকারীকে গ্রেফতার করে দ্রুত কঠিন শাস্তি নিশ্চিত করুন। না হলে আমরা লাগাতার আন্দোলন শুরু করবো।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...