প্রকাশিত: ০৯/০৫/২০১৭ ৭:১৮ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

রামুর গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া গ্রামে আ.লীগ নেতার নিজস্ব বাগানে তা-ব চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বাগান মালিক গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাবিব উল্লাহ চৌধুরী জানান, অন্তত ২০-৩০ বছর আগে থেকেই ইউনিয়নের জাউচপাড়াস্থ গ্রামে তাঁর একটি বাগান রয়েছে। ওই বাগানে বৃক্ষরোপণ (আকাশমনি) করা হয়। সেই বৃক্ষগুলো বড় হলে সাম্প্রতিক সময়ে পশ্চিমবোমাংখিল গ্রামের সরওয়ার কামালকে সঠিক মূল্যে তা বিক্রি করেন। বিক্রয়কৃত বৃক্ষগুলো কর্তনের পর সম্প্রতি কাঁটাতার ব্যাবহার করে নতুনভাবে সীমানা প্রাচীর দেওয়া হয়।

কিন্তু সীমানা প্রাচীর দেওয়ার পর থেকেই বিতর্কিত কর্মকা-ের হুতা আয়ুব সিকদার এবং ফরিদ আহমদ তাঁর কাছ থেকে নানাভাবে অহেতুক তিন লাখ টাকা চাঁদা দাবি করছিলো। দাবিকৃত টাকা না দেওয়ায় ওই দুই ব্যাক্তির নেতৃত্বে সন্ত্রাসীরা রোববার রাতে তা-ব চালিয়ে বাগানের লাখ টাকা দামের সীমানা প্রাচীর লুটপাট করেছে।

বাগান মালিকের ছেলে দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, ব্যাক্তিগত বাগানের সীমানা প্রাচীর রাতের বেলায় লুট করে জড়িতরা গর্জনিয়ার ইতিহাসে নতুন সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

জানতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি, তদন্ত) কাজি আরিফ উদ্দিন বলেন, খবর পেয়ে রোববার রাত ১১টায় ফাঁড়ির চারজন কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করি। সীমানা প্রাচীর লুটের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer