ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ৭:২৪ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে গরু চুরির অভিযোগে ইউনিয়ন যুবদলেরকর্মীসহ ৩ চোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।আজ শনিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়।

এরআগে, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের মাঠখেলা এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক গরু চোরেরা হলেন- উপজেলার নয়াবিল ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদলকর্মী বিল্লাল হোসেন (২৬), একই গ্রামের হাসমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের বাইটকামারি গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২)।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গরু পাহাড়ের ঢালে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। এ সময় যুবদলকর্মী বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই ৩ গরুচোর গাভী গরুটি ভটভটি গাড়িতে তুলে নিয়ে যায়। তখন গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রীকে দেখে তাদের আত্মীয় স্বজনকে বিষয়টি জানান।

এক পর্যায়ে এলাকাবাসী চারদিক থেকে নন্নী ইউনিয়নের মাঠখোলা এলাকায় ভটভটিতে গরুসহ গাড়িটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিন গরু চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

ওসি ছানোয়ার হোসেন বলেন, ‘এ ব্যাপারে গরুর মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া গরুটি থানা হেফাজতে রয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer