প্রকাশিত: ২৫/০৫/২০১৭ ৯:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৫ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও:: স্বামীর সাথে বাকবিতন্ডার জের ধরে কীটনাশক পান করে ৩ সন্তানের জননী রাজিয়া বেগম (৩৩) আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০ টার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। এমনতর ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গর্জনতলী নলবুনিয়া গ্রামে। তবে ঘটনাটি আত্মহত্যা না স্বামীর মারধরে গৃহবধু রাজিয়া নিহত হয়েছে তা নিয়ে চলছে এলাকায় কানাঘুষা। গৃহবধু রাজিয়া বর্ণিত এলাকার সিরাজুল ইসলাম প্রকাশ বাবুলের স্ত্রী।

জানা গেছে, গত মঙ্গলবার বাবুল ইউনিয়ন পরিষদের কর্মসৃজনের কাজে যাওয়ার সময় স্ত্রী রাজিয়ার সাথে তার বাকবিতন্ডা হলে রাতে কীটনাশক পান করে সে। তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় রাজিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশের সুরত হাল রিপোট তৈরী করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজিয়ার লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয় ৪ নং ওয়ার্ড মেম্বার অলি আহমদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...