প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৫ পিএম

নিউজ ডেস্ক::
রাজধানীর মালিবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাদেরই সন্তান ঐশী রহমানকে হাইকোর্টে হাজির করার পর খাস কামরায় একান্তে কথা বলেছেন বিচারপতি। ঐশীর সঙ্গে একান্তের ১৫ মিনিট কথা শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে হাজির করা হয় ঐশীকে। এরপর ঐশীর সঙ্গে একান্তে কথা বলার জন্য তাকে খাস কামরায় নেয়ার নির্দেশ দেন আদালত।

সকাল ১০টা ৪০ মিনিট থেকে প্রায় ১৫ মিনিট ঐশীর সঙ্গে দুই বিচারপতি কথা বলেন। এসময় ঐশী ও রাষ্ট্রপক্ষের দুই আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। ঐশী চলে যাওয়ার পর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৩ এপ্রিল ঐশীকে হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট।

সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির সাংবাদিকদের বলেছিলেন, ‘তার (ঐশী) বিরুদ্ধে মামলা চলছে, এই বিষয়ে সে জানে কি না এবং তার মানসিক অবস্থা খতিয়ে দেখতে আদালত তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন।’

এই মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঐশী রহমানকে দুবার মৃত্যুদণ্ড দেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ। এ ছাড়া ঐশীকে আশ্রয় দেওয়ায় তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি আসাদুজ্জামান জনিকে খালাস দেন আদালত।

নিজের বাবা-মাকে হত্যার প্রধান আসামি পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের একমাত্র কন্যা বিচারিক (নিন্ম) আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের সাজার খালাস চেয়ে করা মামলার ডেথ রেফারেন্স ও আপিল আবেদন হাইকোর্টে শুনানির অপেক্ষায় ছিল। একইসঙ্গে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ঐশীর আইনজীবী। সেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গত ১২ মার্চ হাইকোর্টে শরু হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ আগস্ট নিজ বাসা থেকে স্ত্রী স্বপ্না রহমানসহ মাহফুজুর রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান ওই দিনই পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই বছর ২৪ আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে পরে তিনি ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer