প্রকাশিত: ৩১/০৮/২০২০ ১:৫৬ পিএম

দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লে, আপত্তি নেই আওয়ামী লীগের। দলটির নেতারা বলছেন, সাজা স্থগিত করা না করার এখতিয়ার সম্পূর্ণ আদালতের। আর বিএনপি মহাসচিবের মতে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো দরকার।

দুর্নীতি মামলায় প্রায় দুই বছর কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের আবেদনে শর্ত সাপেক্ষে গেল মার্চে ছয় মাসের জন্য জামিনে মুক্তি পান তিনি। এই মেয়াদ শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এ অবস্থায় তার পরিবার আবারো জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, চিকিৎসার জন্য বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর এখতিয়ার আদালতের, এতে হাত নেই আওয়ামী লীগের। তবে ক্ষমতাসীন দলের কেউ কেউ মনে করেন, শর্ত সাপেক্ষে এমন মুক্তির অপব্যবহার যাতে না হয় সে জন্যও সজাগ থাকতে হবে সবাইকে।

বিএনপি মহাসচিব বলছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো দরকার। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন খালেদা জিয়া। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer