প্রকাশিত: ১৮/০৬/২০১৭ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৬ পিএম

ডেস্ক রিপোর্ট ::
সরকার দলীয় সদস্য মাহবুব-উল আলম হানিফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেছেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তনি সেনাবাহিনীদের সঙ্গে (প্লেজার ট্রিপ) প্রমোদ ভ্রমণে ছিলেন। খালেদা জিয়ার এদেশের জনগণের প্রতি মায়া নেই, মমতা নেই। সেই বেগম খালেদা জিয়া আমাদের নসিয়ত করতে আসেন।

রোববার সকালে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে একথা বলেন আওয়ামী লীগের দলীয় এমপি মাহাবুব উল হানিফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেন সফর নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কড়া সমালোচনা করেন তিনি। এসময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

হানিফ বলেন, রক্ত পিপাসু ডাইনি ক্ষমতার লোভে মানুষ হত্যা করতে কুণ্ঠাবোধ করেন না। উনি আজ দেশ প্রেমের কথা বলেন, মানুষ প্রেমের কথা বলেন। দেশবাসীকে আহ্বান জানাবো খালেদা জিয়ার মিথ্যাচার কুৎসিত, নোংড়া রাজনীতি বন্ধ করতে সোচ্চার হউন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুইডেন সফর প্রসঙ্গে খালেদা জিয়া এক ইফতার মাহফিলে বলেছেন, প্রধানমন্ত্রী সুইডেনে প্লেজার ট্রিপে গেছেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইডেন ই প্রথম স্বীকৃতি দেয়। উনি (খালেদা জিয়া) সেটা ভুলে গেছেন। উনি জানবেনই বা কিভাবে উনিতো মুক্তিযুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্ট পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে প্লেজার ট্রিপে ছিলেন।

তিনি আরও বলেন, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে দুই মাসের মধ্যে স্বীকৃতি দিয়েছিল সুইডেন সেই দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে গেছেন। আর উনি তার বিরুদ্ধে বিষোদগার করছেন। দেশের প্রতি তার কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই। উনার সমস্থ আবেগ অনুভুতি পাকিস্তানে। যার কারণেই তিনি এ ধরণের কথা বলতে পারেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer