ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ৯:৫৭ এএম

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া আপোষ না করায় বিদেশ যেতে পারেননি। নাগরিক টিভির এডিটর ইন চিফের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের নেত্রী (শেখ হাসিনা) জীবন রক্ষার্থে দেশ ত্যাগ করেছিলেন, তাঁর বেঁচে থাকার প্রয়োজন ছিল কারণ তাদের (ছাত্র-জনতার) সেদিন প্ল্যানই ছিল যে তাকে (শেখ হাসিনা) কিল (হত্যা) করবে । আর খালেদা জিয়া আপোষ করেননি, তাই যেতে পারেননি কারণ তিনি অসুস্থ ছিলেন।”

৫ আগস্টের আন্দোলনের সময়কার অভিজ্ঞতা শেয়ার করে কাদের জানান, “ছাত্ররাই আমাকে রক্ষা করেছে।” তিনি স্বীকার করেন, সে সময় কিছু সময় আত্মগোপনেও থাকতে হয়েছিল। গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের বলেন, “ভুল হলে স্বীকার করব। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে। আমরা আত্মসমালোচনা করি এবং আলোচনাও করি।”

২০১৮ সালের ‘রাতের ভোট’ ও ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভুল হলে স্বীকার করব। তবে আমরা দেশে ফিরে জনগণের মুখোমুখি হব।” সবশেষে তিনি বলেন, “গাটারে পড়েছি, সেটা স্বীকার করি। তবে উঠে আসার আশা আছে। আমরা যা করব, দেশের মাটিতে ফিরে করব।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...