প্রকাশিত: ০৭/০৮/২০১৭ ৩:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি::
কক্সবাজার সদরের খরুলিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরন করেছেন সামাজিক-সাংস্কৃতিক এ সেচ্ছাসেবী সংগঠন “অসহায় মানুষের খোঁজে” ফাউন্ডেশন। গতকাল (রবিবার) সকাল ১০ টায়
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জহিরুল হক উপরোক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচীর পর উপরোক্ত সংগঠনের পক্ষ থেকে স্কুলের কৃষি বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা সওদা পারভিনের হাতে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা তুলে দেয়া হয় ।
এরপর স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা বিতরণ করেন প্রধান শিক্ষক জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার, সহকারী শিক্ষক ওবায়দুল হক, আব্দুর রহিম, আহমদুর রহমান, রফিকুল ইসলাম, শওকত ওসমান, মৌলানা আবু সৈয়দ, নজিবুল্লাহ আলম, দিদারুলআলম, কবির আহমদ, মাইকেল পাল, সনজিৎ শর্মা, মৌলানা আবুল কাসেম, কাওসার, দিলু হোসেন, জাহেদুল ইসলাম প্রমুখ। অসহায় মানুষের খোঁজে ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে তরুন সমাজসেবক জাহাঙ্গীর আলম শামস, ফয়সাল মাহমুদ, নূরুল আবছার, শরীয়ত উল্লাহ, আবদুর রহিম ও মোহাম্মদ ফাহিম প্রমূখ উপস্হিত ছিলেন। তারা জানান, ফাউন্ডেশনের গৃহীত বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মসূচীর অংশ হিসাবে উপরোক্ত বৃক্ষরোপন ও চারা বিতরন করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer