ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৩ ৭:৩২ এএম , আপডেট: ২৯/০৫/২০২৩ ১২:৩১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগের দিক থেকে বাংলাদেশই এখন শীর্ষ অংশীদার। আর এ জন্য আমরা গর্বিত।

সোমবার (২৯ মে) সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। ‘শান্তিরক্ষী দৌড়-২০২৩’ অনুষ্ঠান উদ্বোধন করার সময় মন্ত্রী একথা বলেন।

বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিরক্ষা সংক্রান্ত মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে। সংস্থাটিতে নিরাপত্তা বাহিনী নিয়োগের দিক থেকে বাংলাদেশই এখন শীর্ষ অংশীদার। আর এ জন্য আমরা গর্বিত।

তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজন করা হয় শান্তিরক্ষী দৌড়-২০২৩। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বড় অংশীদার।

‘ব্লু-হেলমেট’র অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি পর্যবেক্ষক দল ইরাক-ইরান যুদ্ধে শান্তিরক্ষা কার্যক্রমে কাজ শুরু করে। এক বছর পর ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ এবং ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।

বিগত ৩৫ বছর ধরে শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করে আসছে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...