প্রকাশিত: ১৯/০৭/২০২২ ১০:০৮ এএম

জাতীয় রাজনীতিতে কয়েক বছর ধরেই বেশ আলোচিত নাম মামুনুল হক। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাবেক এই যুগ্ম মহাসচিব গত বছরের ২১ এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে কারাবন্দী আছেন৷ মামলার শুনানির জন্য রুটিন অনুযায়ী তাকে হাজির করা হচ্ছে আদালতে।

এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১৭ জুলাই) পুলিশ প্রহরায় ক্র্যাচে ভর দিয়ে কোর্ট গারদ থেকে তিনতলা সিড়ি বেয়ে পায়ে হেঁটে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হন মামুনুল হক। আইনি প্রক্রিয়া শেষে কিছুক্ষণ পর সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তাকে কাঠগড়ার ভিতরে চেয়ারে বসতে দেয়া হয়।
এদিন আদালতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে পঞ্চম দফায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়ব।তবে এদিন সাক্ষ্যগ্রহণেরবপুরো সময়জুড়েই আদালতের কাঠগড়ায় নিরব ছিলেন মামুনুল হক। অসুস্থ থাকায় এদিন তিনি তেমন কোনো কথা বলেননি। কাঠগড়ার ভেতরে তাকে চেয়ারে বসতে দেয়া হয় এবং চেয়ারে বসেই তিনি সাক্ষীর সাক্ষ্য শুনেছেন।

এর আগে এদিন সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশ প্রহরায় মামুনুল হককে নারায়ণগঞ্জ কোর্ট গারদে আনা হয়। এরপর দুপুর ১টায় পুলিশ প্রহরায় ক্রাচের উপর ভর দিয়ে কোর্ট গারদ থেকে তিনতলা সিড়ি বেয়ে পায়ে হেঁটে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হন মামুনুল হক। আইনি প্রক্রিয়া শেষে কিছুক্ষণ পর সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তাকে কাঠগড়ার ভিতরে চেয়ারে বসতে দেয়া হয়।

এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মাওলানা মামুনুল হক অনেক অসুস্থ। তাই তাকে কাঠগড়ার ভিতরে চেয়ারে বসতে দেয়া হয়েছিল। তিনি চেয়ারে বসেই সাক্ষীদের সাক্ষ্য শুনেছেন। কাঠগড়ার ভিতরে তিনি কোনো কথা বলেননি।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, মামুনুল হক অসুস্থ ছিলেন। তাই তাকে কাঠগড়ার ভিতরে চেয়ারে বসতে দেয়া হয়েছে। সাক্ষীরা সকলেই বলেছেন, মামুনুল হক ঘটনার সাথে জড়িত ছিলেন। তারা মামুনুল হককে নারীসহ আটক করেছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যগ্রহণের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়েছিল মামুনুল হককে। তার একদিন আগেই কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়েছিল তাকে। সাক্ষ্য গ্রহণ শেষে আবার নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে।

এদিকে আদালতে মামুনুল হকের সহকর্মী- অনুসারীদেরও আদালত প্রাঙ্গনে দেখা মিলছে না আর। গ্রেফতারের প্রথমদিকে দিনগুলোতে পরিবারের সদস্য, সহকর্মী, অনুসারীদের আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকতে দেখা গেলেও সময়ের ব্যবধানে সেই চিত্র এখন আর নেই। কালেভদ্রে দেখা মিলছে গুটিকয়েক সহকর্মী ও অনুসারীর।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। bd24live

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer