উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ পালংখালী ইউনিয়ন যুবদলের ১১৫ নম্বর সদস্য ছৈয়দুল বশর ওরফে ...

কক্সবাজারের টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন।
বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফস্থ ক্যাম্প-২৩ (শামলাপুর) এ/৪ ব্লক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮-এর মৃত নুর হোসেনের ছেলে শাহীন (২২) ও সাহেদ (১৮)।
এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯টি ককটেলসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন-এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শামলাপুর এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এ অভিযান চালায়। আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত