উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/১১/২০২৫ ৮:৩০ এএম

কক্সবাজারের উখিয়ায় এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় অনুমোদন ছাড়াই চলাচলের দায়ে ৫টি সিএনজি ও ১টি ইজিবাইক (অটোরিকশা) আটক করেছে ৮ এপিবিএন এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্প। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব যানবাহন শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

০৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম’র দিকনির্দেশনায় সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূইয়ার নেতৃত্বে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক টিম ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় তল্লাশি চালায়।

এ সময় RRRC থেকে অনুমোদন ছাড়া ক্যাম্পের ভেতরে চলাচলকারী ৫টি সিএনজি ও ১টি ইজিবাইক আটক করা হয়। পরে আটককৃত যানবাহনগুলো আইনগত ব্যবস্থার জন্য শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে জিডি নং-১৫৪, তারিখ : ০৭/১১/২০২৫ খ্রি. করা হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...