উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০২/২০২৪ ২:০০ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান নেয়া মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে আটক করেছে এপিবিএন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার জমতলীস্থ ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৫টি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩টি হাতের তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, একটি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২টি লোহার ছিকল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়াস্থ ৮ এপিবিএনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর।

আটক ব্যক্তিরা হলেন: মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। এরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং আরসার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

আরও পড়ুন: আরসার লজিস্টিক কমান্ডার হাফেজ উল্লাহসহ গ্রেফতার ৩

সংবাদ সম্মেলনে ৮ এপিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. আমির জাফর বলেন, ‘আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেয়ার গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা দৌড়ে পালাতে শুরু করে। তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করা গেলেও আনুমানিক ১০-১২ জন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে জব্দ করা হয় এসব অস্ত্র ও গোলাবারুদ।’

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করে আটকদের সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...