প্রকাশিত: ১৬/০৬/২০১৭ ২:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৫ পিএম

নিউজ ডেস্ক::
২১তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় সেরা খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশের হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রথম পুরস্কারের জন্য আড়াই লাখ দিরহাম পান এ কিশোর।

বৃহষ্পতিবার দুবাই প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই সংস্কৃতি ও বিজ্ঞান সমিতির অডিটোরিয়ামে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তরিকুল ইসলামসহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনের পর এ বাংলাদেশি কিশোর দুবাইয়ে ৮৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এ কৃতিত্ব দেখালেন। তার পরের স্থানে সেরা খেতাব অর্জন করেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী হুজাইফা সিদ্দিকী, তিনি পান দুই লাখ দিরহাম। সেই সাথে তিনি ‘বেস্ট ভয়েস’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

তৃতীয় স্থান অধিকার করেন যৌথভাবে গাম্বিয়ার মোডউই জবি এবং সৌদি আরবের আবদুল আজিজ আল ওবায়দান এবং তিউনিশিয়ার রশিদ আলানি। তারা পুরস্কারের দেড় লাখ দিরহাম ভাগাভাগি করে নেন। এ প্রতিযোগিতায় দশম স্থান পর্যন্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে।

প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তরিকুল ইসলাম বিশ্বাসই করতে পারেননি নাম ঘোষণার উত্তেজনাময় মুহূর্তে তার নাম উচ্চারিত হবে।

‘আমি বিশ্বাস করতে পারছি না, এটি ঘটেছে। জানতাম যে, আল্লাহর রহমতে আমি ভাল পারফরমেন্স করেছি। ভেবেছিলাম, শীর্ষ পাঁচজনের মধ্যে থাকব। কিন্তু একেবারে শীর্ষ পুরস্কার জেতা পুরাই অবিশ্বাস্য ঘটনা আমার জন্য। এই সাফল্য অর্জনে পিছনে আমার বাবা-মা এবং শিক্ষককে ধন্যবাদ জানাই।’ এভাবে অনুভূতি প্রকাশ করেন ঢাকার এক ইমামের সন্তান তরিকুল। গত বছর তিনি কুরআন মুখস্থ সম্পন্ন করেন, এতে তার মাত্র এক বছর সময় লেগেছে।

এ বছর এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০৩ জন হাফেজ অংশগ্রহণ করেন। দুর্বল পার্ফরমেন্সের কারণে শুরুতেই ১৩ জন প্রতিযোগী বাদ পড়েন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer