প্রকাশিত: ২৩/০৪/২০২২ ১১:২১ এএম

নিজস্ব প্রতিবেদক, উখিয়া::
উখিয়া উপজেলার কোট বাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে সড়কে টোকন দিয়ে চাঁদা আদায়সহ ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এসবের প্রতিকার চেয়ে ভুক্তভোগী সদস্যরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুর্নীতি দমন কমিশনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে ২০০৮ সালে কোট বাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ সমবায় সমিতি নামে একটি সংগঠন সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করেন। সেই থেকে অধ্যবধি দীর্ঘ ১৩ বছর যাবৎ বিনা ভোটে কমিটি গঠন হয়ে আসছে। এমনকি সাধারণ সভা পর্যন্ত হয় না। বর্তমানে কমিটির সভাপতি রুহুল আমিন খান সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।
পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগে উল্লেখ করেছেন , সমিতি থেকে টোকেন দিয়ে প্রতিমাসে প্রতি সিএনজি গাড়ি থেকে ৩০০ টাকা আদায় করে। সমিতিতে গাড়ির সংখ্যা হচ্ছে হাজারের অধিক। সমিতির সদস্য খলিলুর রহমান অভিযোগ করে বলেন টোকেন বাণিজ্য করে প্রতিমাসে এক হাজার সিএনজি থেকে ৩ লাখ টাকা আদায় করে। ওই টাকা বিভিন্ন দপ্তর ও সংস্থাকে দেয়ার কথা বলে সভাপতি সাধারণ সম্পাদক ভাগ ভাটোয়ারা করে থাকে।
জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন , কোটবাজার স্টেশনে ৮ টি পয়েন্ট হতে প্রতিদিন সমিতির নামে টাকা উঠানো হয়। সমিতির সদস্য ফজলুল করিম বলেন প্রতিটি সিএনজি গাড়ি থেকে দৈনিক ২০ টাকা করে আদায় করছে । হাতে লাঠি নিয়ে জোরপূর্বক ভাবে সড়কে দাঁড়িয়ে প্রকাশ্যে এ চাঁদা নেওয়া হয় । কেউ দিতে না চাইলে মারধর ও নাজেহালের শিকার হতে হয় ড্রাইভার দের। তিনি আরও বলেন , ৮ টি পয়েন্ট থেকে বিনা রশিদে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আদায় করে।
সমিতির সদস্য শামসুল আলম ও পেঠান আলী জানান, সমিতি এখন সিন্ডিকেটে পরিনত হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদক ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচারী কায়দায় সংগঠন পরিচালনা করছে । বিনা ভোটে নির্বাচিত নেতৃবৃন্দরা সমিতিকে কুক্ষিগত করে রেখেছে। তাদের অনিয়ম ও অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করলে উল্টো নিরহ প্রতিবাদকারীদের কে সমিতি থেকে বহিঃষ্কার করে। আরও অভিযোগ রয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে সমিতিতে এক নায়কতন্ত্র চালাচ্ছে। তাদের দাপটের কাছে সবাই অসহায়।
সমিতির সদস্যরা তদন্ত কমিটি গঠন করে টোকেন বাণিজ্যের মাধ্যমে চাঁদাবাজী বন্ধ সহ সমিতির অনিয়ম ও দুর্নীতি বন্ধের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer