প্রকাশিত: ১০/০৪/২০২২ ৪:৩২ পিএম


ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষিজমিতে পুকুর খনন করার দায়ে জমির মালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক।

বিনা অনুমতিতে নাল জমিতে (দুই/তিন ফসলি সমতল ভূমি) পুকুর খননের দায়ে জমির মালিক আলী আহম্মদ মৃধার ছেলে ওবায়দুর রহমানকে (৪০) ৫০ হাজার টাকা ও খনন যন্ত্রের মালিক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আব্দুর হাই মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লাকে (৩৭) এক লাখ টাকাসহ মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, উপজেলার বিদ্যাধর নামক স্থানে নাল শ্রেণির কৃষিজমিতে বিনা অনুমতিতে ভেকু (খনন যন্ত্র) দিয়ে মাটি খনন করে পুকুর তৈরির অপরাধে জমির মালিক ও ভেকুর মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জমির শ্রেণি পরিবর্তন করতে হলে অবশ্যই অনুমতি নিয়ে পরিবর্তন করতে হয়। পাশাপাশি ফসলি জমিতে খনন যন্ত্র দিয়ে মাটি কাটা আইন সঙ্গত নয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer