প্রকাশিত: ২২/০৪/২০২০ ৬:৫৮ পিএম

করোনাভাইরাসের কারণে বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কৃষকের বোরো ধান কাটায় সহায়তা করতে শিক্ষক ও শিক্ষাথীর্দের প্রতি অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মঙ্গলবার দেশের সব কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাউশির আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কমর্কতা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতাদের নিদের্শনা দেয়া হয়েছে।

মাউশির নিদেশর্নায় বলা হয়, যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন, সেসব এলাকার কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করা হলো। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ( প্রতিষ্ঠান প্রধান) অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধসম্পন্ন ও প্রশক্ষিণপ্রাপ্ত (স্কাউটস, রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষাথীদের নিয়ে তাদের প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন।ধান মাড়াইয়ে প্রয়োজনে কৃষকদেরকে প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের সুযোগ দিতে হবে।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশের অন্য এলাকা থেকে হাওর এলাকায় ধান কাটতে যাওয়া শ্রমিকদের থাকার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer