প্রকাশিত: ২৬/১১/২০২১ ৮:২৩ এএম , আপডেট: ২৬/১১/২০২১ ৮:২৫ এএম

এম বশির উল্লাহ, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলার তরুন সংবাদ কর্মী ও কক্সট্রিবিউন.কমের নিবার্হী সম্পাদক জসীমউদ্দীন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে নিজ কর্মস্থল উখিয়া থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে কুতুপালং নামক স্থানে ডাম্পারের সঙ্গে ধাক্কায় মারা যান তিনি।

তার মৃত্যুতে কক্সটিবিউন.কমের সম্পাদক জসিম উদ্দিন নাহিদ, বার্তা সম্পাদক এম বশির উল্লাহসহ জেলা ও উপজেলার বিভিন্ন সংগঠনের সব সদস্য গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জেলার আলোচিত অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক পদে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন জসীমউদ্দীন। করোনা মহামারিকালে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে নানা জনসচেতনতামূলক কাজ করেছেন তিনি। তা ছাড়া একজন অমায়িক ও হাসিখুশি মানুষ হিসেবে উপজেলাজুড়ে তার ব্যাপক পরিচিতি ছিল।

তার মৃত্যুতে জেলা ও মহেশখালী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের শোক:

কক্সট্রিবিউন.কমের নিবার্হী সম্পাদক জসীমউদ্দীন সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক সারওয়ার সাঈদ। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...