উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০১/২০২৩ ৯:২৩ এএম , আপডেট: ২৩/০১/২০২৩ ৯:২৩ এএম

নব্য জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ স্থানীয় এক নেতাকে গ্রেপ্তারে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাচ্ছে র‍্যাব।

রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকালেও চলছে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব। অভিযানে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‍্যাব। সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্তও অভিযান চলছিল।

পাঠকের মতামত

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ...

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...