ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৩ ২:০১ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জুন) সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ৬ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮/১০ জন আরসা সদস্য একত্রিত হয়ে মাদ্রাসা ছাত্র বশিরকে গুলি করে পালিয়ে যায় বলে জেনেছি। পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer