প্রকাশিত: ২১/০৯/২০২১ ১১:১৩ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারসহ তিন রাউন্ড ৭.৬২ গুলি ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দু শুক্কুর কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লক, শেড নং-৭, রুম নং-৪ এর ব্লক লিডার।

এসপি নাইমুল হক জানান, সোমবার রাত ২টার দিকে সেনাবাহিনী ও ৮ এপিবিএন যৌথ অভিযানে শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষে এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer