নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭/০৯/২০২২ ১১:৩৮ এএম

বাংলা ২য় পত্র বিষয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসন গ্রহণ করতে শুরু করেছে পাশ্ববর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা।

বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হওয়ায় কেন্দ্রটি শুক্রবার রাতে জরুরি নির্দেশনা দিয়ে ঘুমধুম থেকে উখিয়া স্থানান্তর করে বান্দরবান জেলা প্রশাসন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকেই মিনিবাস, সিএনজি যোগে ১৫ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা স্থানান্তরিত কেন্দ্রের শিক্ষার্থীরা কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসতে থাকেন।

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর জানিয়েছেন, ১০ টি কক্ষে সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১ টা পর্যন্ত।

তিনি জানান, ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের মোট ৪৯৯ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছেন।

এদিকে, পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে বাসের ব্যবস্থা করেছে ছাত্রলীগ। উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম জানান, ৪ টি বাস সকাল থেকে কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য চলাচল করছে।

তিনি বলেন, ” কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশনায় আমরা ঘুমধুমের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছি, তারা যেনো নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে। পরীক্ষা শেষেও তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে।”

এছাড়াও উখিয়া থানা পুলিশের পক্ষ থেকেও শিক্ষার্থীদের জন্য ২টি বাস দেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ” বরাদ্দকৃত বাস যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে ততক্ষণ স্ট্যান্ডবাই থাকবে।”

পরীক্ষা দিতে আসা ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, ” পরীক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, আমাদের এলাকার অবস্থা ভালো না। সকালেও কেন্দ্রে আসার সময় গুলির শব্দ শুনেছি।”

প্রসঙ্গত, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু সীমান্তের কোনাপাড়ার জিরো পয়েন্টের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে মায়ানমার থেকে নিক্ষেপিত মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় ৬ রোহিঙ্গা হতাহত হয়।

এ ঘটনায় হতাহত হয়ে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে আনা ৬ রোহিঙ্গার মধ্যে ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সাদিয়া (১০) নামের গুরুতর আহত একজন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে,বাকি ৪ জন চিকিৎসাধীন বলে এম এস এফ হাসপাতালের একটি সুত্র নিশ্চিত করেছে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer