প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৯:৩৩ পিএম , আপডেট: ১৬/০৪/২০১৭ ৯:৩৪ পিএম

আমিনুল কবির,কক্সবাজার :
আমি বাঁচতে চাই দয়া করে আমাকে বাঁচান, অনেক দিন যাবত মরন ব্যাধি কিডনি রোগে আক্রান্ত পারবিন আক্তার (৩২) তার দুইটি কিডনিই অচল। একবার ডায়ালাইসিস করতে পাচঁ হাজার টাকা খরচ হয়। তার সহায় সম্বল বলতে কিছুই নাই। যা কিছু ছিল সব কিছু বিক্রি করে নি:স্ব অবস্থায় আছে। বাপের বাড়ী,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশী সবার সহযোগিতায় এতদিন চিকিৎসা চলছে। দীর্ঘ দিন মরন ব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃর্ত্যুর  প্রহর গুনছে ।

দীর্ঘ দিন যাবৎ তিনি চট্টগ্রাম ন্যশনাল হাসপাতালে ভর্তি অবস্থায় ডা.এ.এম.এম এহতেশামুল হক এর অধীনে চিকিৎসাকরে যাচ্ছেন। প্রতিদিন দুই থেকে তিনবার হিমো ডায়ালাইসিস করতে লাগে ।
যার ব্যয় হয় প্রতিদিন ১০,০০০ থেকে  ১৫,০০০ হাজার  টাকা ঔষধ ও চিকিৎসা সহ মাসে প্রায় ৮০,০০০/- টাকা।
তার ফ্যামিলির পক্ষে সম্ভব না এত টাকা বহন করা ! পারবিনের দুটি কিডনিই নষ্ট ডাঃ বলেছেন এই মূহুর্তে একটি কিডনি রিপ্লেসমেন্ট করতে না পারলে রোগীকে বাচানো সম্ভব হবে না। এই মুহূর্তে  কিডনী রিপ্লেসমেন্ট এর জন্য প্রচুর পরিমাণ আর্থিক সাহায্য প্রয়োজন। যার পরিমান প্রায় ২০ লক্ষ টাকা । সব শ্রেণীর মানুষের নিকট তিনি আর্থিক সাহায্যের মাধ্যমে বাঁচার জন্য আকুল আবেদন জানিয়েছেন। তাই সমাজের  হ্রদয়বান বিত্তশালী ব্যক্তি প্রবাসী ভাই ও বোনেরা.. যদি  মানবিক  সাহায্য করেন তাহলে হয়তো
আপনার  সাহায্যের উছিলায় পারবিন বেঁচে থাকতে পারবে সবার মাঝে।
তার ছোট ভাই সাইফুল বলেন, আমার বোনের এত টাকা যোগার করা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব হচ্ছে না  তাই আমি কক্সবাজারবাসী ও দেশবাসীর প্রতি  আমার আকুল আবেদন যতটুকু পারেন সবাই আমার বোনের জন্য সাহায্যে করুন।

আসুন আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়াই।

সাহায্যের ঠিকানা :
পারবিন আক্তার
এবি ব্যাংক চকরিয়া ব্রাঞ্চ,কক্সবাজার।
একাউন্ট নং- ৪১৩৩-৬২৪৮৬০-৩০০।
বিকাশ নাম্বার : ০১৮১৫-০৫৪৩৯৩ (পার্সোনাল)
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, সাইফুল ছোট ভাই ০১৮১২-৭২৩০৪৫, ০১৯১৩-৪৭৮৯৪৩

নাম ও ঠিকানা-
পারবিন আক্তার
বয়স ৩২ বছর
স্বামী,কামাল হোসেন
পিতা-নজির আহাম্মদ,
মাতা-শামসুর নাহার।
ঠিকানা : মধ্যম গজ্নতলী,৪ নং ওর্য়াড,খুটাখালী,চকরিয়া,কক্সবাজার।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...