প্রকাশিত: ২১/০৫/২০২২ ১১:৫৩ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার বন্দী আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে হয়েছে। উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বাদী ও আসামিপক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

বরের নাম নাঈম মিয়া (২৩)। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। কনের (১৯) বাড়িও কিশোরগঞ্জে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার রীতীশ চাকমা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে কারাগারের অফিস রুমে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

রাজধানীর মিরপুর থানায় করা মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। বিয়ের পর কনে বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...