প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪১ পিএম
সেলিম উদ্দীন

বার্তা পরিবেশক:

সেলিম উদ্দীন
সদ্য সংবাদ সব সময় শ্লোগানে জাতীয় অনলাইন দৈনিক কারেন্ট নিউজ ডটকম ডটবিডি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের পরিচিতমুখ মুক্তচিন্তার সাহসী সাংবাদিক সেলিম উদ্দিন। গত ১৫ মে পত্রিকাটির সস্পাদক রবিন ছিদ্দিকী স্বাক্ষরিত এক নিয়োগ পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। সাংবাদিক সেলিম উদ্দিন সদর উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট পাড়ায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন। তার পিতা মো: শফি ও মাতা জাহানারা বেগমের ৪ ছেলে ১ কন্যার মধ্যে তিনি বড় পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি শুধু সাংবাদিক নয় একজন ব্যবসায়ী ও সমবায়কর্মী। তিনি লবণ ও মৎস্য ব্যবসায় উতপ্রোতভাবে জড়িত। ব্যবসার পাশাপাশি দীর্ঘ ২০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বিগত ১৯৯৫- ৯৬ সালের দিকে তিনি বর্তমান দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক কক্সবাজারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ক্রমান্বয়ে তিনি দৈনিক ঈশান, দৈনিক নয়াবাংলা, কর্ণফুলী, ঢাকার দৈনিক জয় বাংলা, দৈনিক আমার বার্তা, কক্সবাজারের দৈনিক কক্সবাজারবানীতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের সাড়া জাগানো অনলাইন পত্রিকা নিউজ চিটাগাং ২৪ ডটকম, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক পূর্বদেশর ঈদগাঁও প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, ঈদগাঁও সাংবাদিক কল্যান সমিতির সম্পাদক, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির সভাপতি ও কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন। তিনি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer