প্রকাশিত: ০৩/০৮/২০২২ ১০:১৭ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগসহ অধীনস্থ অধিদপ্তর, দপ্তর, সংস্থা, কারিগরি ও মাদরাসায় ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৩১ জুলাই) এ বিভাগের উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কারিগরি-মাদরাসা বিভাগের সব অনুবিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে লক্ষ্যে বেশকিছু ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে- শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে; সশরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা/অনুষ্ঠান অনলাইন/ভার্চুয়ালি করতে হবে; গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করতে হবে; এ বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/সংস্থা/ শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে।

এতে আরও বলা হয়েছে, বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করতে করতে হবে। দিনে জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীনে সব দপ্তর/সংস্থা/শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা এবং জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে পাঠাতে হবে।

এর আগে গত ২৪ জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি এবং বিদ্যুৎ ব্যয় কমাতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যয় ও ২০ শতাংশ জ্বালানি খরচ কমাতে বলা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
জাগোনিউজ২৪

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...