প্রকাশিত: ১৫/০৭/২০১৭ ৪:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন কারারক্ষীদের উচ্ছৃঙ্খলতা পরিহার করে সুশৃঙ্খল হতে হবে। তিনি আজ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্স চত্বরে ৫০তম কারারক্ষী ও নারী কারারক্ষীদের ২৬ সপ্তাহের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।

আজ শনিবার আয়োজিত অনুষ্ঠানে কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ স্বাগত বক্তব্য রাখেন। এতে প্রধান প্রশিক্ষক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১’এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় হাই সিইকউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, কখনো একটা প্রতিষ্ঠান কোন ধরণের প্রশিক্ষণ ছাড়া তার উৎকর্ষতা সাধন করতে পারে না। শুধুমাত্র স্কুল বা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান নিয়ে আসলেই বাকি দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাকে ন্যূনতম কিছু প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি বলেন, যে সব নারী কারারক্ষী স্মার্ট হতে পারবে না তাদের চাকুরি থেকে আউট করে দেব। আমরা চাই চৌকষ নারী কারারক্ষী।

স্বাগত বক্তব্যে কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ বলেন, এ প্রশিক্ষণে ৩৪৩ জন নব নিযুক্ত কারারক্ষী প্রশিক্ষণ গ্রহণ করছেন। তাদের মধ্যে ৬৪ জন হলেন নারী। এটাই হলো এ যাবৎকালে সর্বাধিক সংখ্যক নারী প্রশিক্ষণার্থী।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer